Quran
PROGRAM
REGISTERED STUDENTS
0
+
ONLINE QURAN CLASSES
0
+
QURAN TUTORS AVAILABLE
0
+
A Complete Path to Quran Mastery
উম্মাহ ইনস্টিটিউটের কুরআন প্রোগ্রাম নবুয়তি শিক্ষণ পদ্ধতির আলোকে সাজানো হয়েছে, যেখানে সহিহ তিলাওয়াত, ধাপে ধাপে দক্ষতা অর্জন এবং মুখস্থকরণকে কেন্দ্র করে একটি কার্যকর লার্নিং জার্নি তৈরি করা হয়েছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে যেকোনো পেশার মানুষ—শিক্ষার্থী, চাকরিজীবী বা ব্যস্ত ব্যক্তিরাও সহজে সময় অনুযায়ী অংশ নিয়ে কুরআন শিক্ষায় অগ্রগতি করতে পারেন। এই প্রোগ্রামটি তিনটি স্তরে বিভক্ত—তাজবিদ, নাজেরা এবং হিফজ।
কুরআন তাজভিদ কোর্স (পর্ব-১)
Foundations of Quran | 2 to 4 months
- আরবি অক্ষরের সঠিক উচ্চারণ, আকার ও সংযোগ শিখবে। পাশাপাশি বিভিন্ন চিহ্ন (symbols) কীভাবে শব্দের উচ্চারণ পরিবর্তন করে তা বিস্তারিতভাবে শেখানো হবে
- প্রতিটি অক্ষরকে তার সঠিক মাখরাজ (উচ্চারণ স্থান) এবং গুনাহ, মাদ, ইখফা, ইদগামসহ মৌলিক নিয়মগুলো ধাপে ধাপে বিস্তারিতভাবে শেখানো হবে,
- ধীরে ধীরে পড়ার দক্ষতা তৈরি করা হবে এবং সঠিক রিদম, স্পিড ও প্রোনান্সিয়েশন শেখানো হবে, যাতে শিক্ষার্থীরা সাবলীলভাবে কুরআন তিলাওয়াত করার দক্ষতা অর্জন করতে পারে।
কুরআন নাজেরা কোর্স (পর্ব-২)
Adults & KIds | Quran Intermediate
- কুরআনের শব্দ, আয়াত ও বাক্যগুলো স্পষ্ট ও শুদ্ধভাবে পড়ার কৌশল শেখানো হবে, যাতে শিক্ষার্থীরা ধীরে ধীরে নির্ভুল তিলাওয়াতে অভ্যস্ত হয়ে উঠতে পারে।
- মাখরাজ, হরফের বৈশিষ্ট্য এবং তাজউইদের প্রয়োজনীয় নিয়মগুলো সহজ পদ্ধতিতে বিস্তারিতভাবে অনুশীলন করানো হবে, যাতে উচ্চারণ আরও সুন্দর ও সহীহ হয়।
- নিয়মিত তিলাওয়াত প্র্যাকটিসের মাধ্যমে পড়ার গতি, রিদম ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা হবে, যাতে শিক্ষার্থীরা সাবলীল ও আকর্ষণীয়ভাবে কুরআন তিলাওয়াত করতে পারে।
কুরআন হিফজ কোর্স (পর্ব-3)
Adults & KIds | Quran Advace
- সুপরিকল্পিত হিফজ সিস্টেমের মাধ্যমে ধাপে ধাপে কুরআনের আয়াত মুখস্থ করানো হবে, যাতে শিক্ষার্থীরা সহজ, সুন্দর ও ধারাবাহিকভাবে হিফজ সম্পন্ন করতে পারে।
- প্রতিটি সবক, সাবক ও মনজিল নিয়মিত শুনানি, রিভিশন এবং রিটেনশন মেথডের মাধ্যমে শক্তিশালী করা হবে, যাতে মুখস্থকৃত অংশ দীর্ঘমেয়াদে সংরক্ষিত থাকে।
- হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত, সঠিক মাখরাজ ও তাজউইদের উপর গুরুত্ব দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা সাবলীলভাবে কুরআন তিলাওয়াত করতে পারে।
নবী (ﷺ) বলেছেন, "যে ব্যক্তি কুরআনের প্রতি একনিষ্ঠ ছিল, তাকে কিয়ামতের দিন বলা হবে: ‘ তুমি দুনিয়াতে যেমন পাঠ করতে, তেমনি পাঠ করো এবং মর্যাদায় উন্নীত হও । তোমার মর্যাদা হবে তোমার পাঠ করা সর্বশেষ আয়াত পর্যন্ত।’"
Course Features
- Live Classes, Real Time Correction
- Certified Male & Female Teachers
- Flexible Scheduling,Weekly Progress Tracking
- Multiple Language Support
Requirements
- Internet access for online learning
- Access to a laptop, computer, or mobile phone.
- Flexible Scheduling
- Weekly Progress Tracking