ISALMIC STUDIS
Tafseer of Quran, Aqidah, Fiqh, Hadith, Islamic History
NOTICE
নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শূন্য আসনে ভর্তিচ্ছুদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক (সম্মান) \
Islamic Studis Program
“বাংলাদেশের মাদানী নেসাবের আলোকে বিন্যস্ত একটি ৭ বছর মেয়াদী পূর্ণাঙ্গ ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, যেখানে প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত দ্বীনি জ্ঞানের পূর্ণাঙ্গ পাঠক্রমের মাধ্যমে দাওরায়ে হাদিস পর্যন্ত শিক্ষা সম্পন্ন করা হয়।”
মাদানী নেসাব (১ বর্ষ )
Level 1 | Islamic Studis
- “এসো উর্দূ শিখি”, “এসো আরবী শিখি”, “আল তামরীন আল কিতাবী”, “এসো সরফ শিখি” এবং “কাসাসুন নাবিয়্যিন (১ম খণ্ড)” কিতাবের মাধ্যমে ধাপে ধাপে আরবী ও উর্দূ ভাষা শিক্ষা, সরফের মৌলিক নিয়মাবলি এবং ইসলামী জ্ঞান অর্জনের সুযোগ।
- অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত ক্লাস, লিখিত ও মৌখিক অনুশীলন, রিভিশন, হোমওয়ার্ক ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, কিতাব বুঝে পড়ার যোগ্যতা এবং দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা হবে।
- বাংলাদেশের মাদানী নেসাবের অনুকরণে প্রণীত সুপরিকল্পিত ১ বছর মেয়াদী ইসলামিক স্টাডিস কোর্স, যা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে সহায়তা করবে।
মাদানী নেসাব (২ বর্ষ )
Level 2 | Islamic Studis
- “আল-কিরায়াতুর রাশিদা”, “কাসাসুন নাবিয়্যীন”, “এসো কুরআন শিখি”, “এসো নাহব শিখি”, “এসো ফিকহ শিখি” এবং “আল-ফিকহুল মুয়াসসার” কিতাবের মাধ্যমে ধাপে ধাপে কুরআন, আরবী ভাষা, নাহব ও ফিকহ শিক্ষা প্রদান করা হবে।
- অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত ক্লাস, অনুশীলন, রিভিশন ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কিতাব বুঝে পড়ার দক্ষতা, দ্বীনি জ্ঞান অর্জন ও আদর্শ ইসলামী চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে।
- বাংলাদেশের মাদানী নেসাবের অনুকরণে প্রণীত ২য় বর্ষের সুপরিকল্পিত ইসলামিক স্টাডিস কোর্স, যা শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞান ও ইসলামী জীবন গঠনে সহায়তা করবে।
মাদানী নেসাব (৩ বর্ষ )
Level 3 | Islamic Studis
- আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসরণে আরবীর প্রাথমিক গণ্ডি শেষ করা শিক্ষার্থীদের ব্যাকরণের নিয়ম মেনে নির্ভুল আরবী লেখা, পড়া ও অনর্গল কথা বলা শেখানো।
- লেভেল-৩ ও ৪ এর মাধ্যমে ইসলামী নৈতিকতা, সমাজ, মানবাধিকার ও আধুনিক বিজ্ঞানের মতো বিষয়ে আলোচনার পাশাপাশি ইরাব, দ্বিবচন-বহুবচন, ক্রিয়ার রূপান্তর ও শর্তযুক্ত বাক্যের প্রায়োগিক ব্যাকরণ শেখানো হবে।
- কোনো প্রকার খটমটে সংজ্ঞা মুখস্থ না করেই শিক্ষার্থীরা আরবী ব্যাকরণ ও বালাগাতের নিয়মগুলো বাক্যে অনায়াসে প্রয়োগ করতে পারবেন এবং দোভাষী বা গবেষক হিসেবে ক্যারিয়ার গড়ার যোগ্যতা লাভ করবেন।
Why OurProgram is Truly Different ?
- নবুয়তি শিক্ষণ পদ্ধতির আলোকে পরিকল্পিত একটি ধাপে ধাপে শেখার সিস্টেম, যা জ্ঞানকে করে তোলে সহজ, গভীর ও দীর্ঘস্থায়ী।
- প্রতিটি লেভেল শেষে নির্দিষ্ট দক্ষতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়—যাতে শিক্ষার্থীরা শুধু শেখেই না, বাস্তবভাবে তা প্রয়োগ করতে পারে।
- ইসলামিক জ্ঞানের পাশাপাশি দাওয়াহ, কমিউনিকেশন ও আধুনিক মিডিয়া স্কিলের উপর গুরুত্ব—যা একজন শিক্ষার্থীকে সময়োপযোগী করে তোলে।
- প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি নিয়মিত মনিটর ও গাইড করা হয়, যাতে সে সঠিক পথে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারে।
- মুখস্থ, বোঝাপড়া এবং আমলের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ইসলামিক শিক্ষা, যা ব্যক্তির সার্বিক উন্নয়নে সহায়তা করে। -
- নিয়মিত রিভিশন ও রিটেনশন সিস্টেমের মাধ্যমে শেখা জ্ঞান দীর্ঘমেয়াদে ধরে রাখার কার্যকর ব্যবস্থা।
Message
উম্মাহ ইনস্টিটিউটের ৭ বছরের ইসলামিক স্টাডিজ কোর্সের প্রথম তিনটি লেভেল বর্তমানে চালু রয়েছে। চতুর্থ থেকে সপ্তম লেভেল খুব শীঘ্রই পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে, ইনশাআল্লাহ।